বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে সরকারী জায়গায় বাড়ি নির্মাণ ॥ ২ জনকে সাজা

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৮৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সরকারী জায়গায় বাড়ি নির্মাণের অভিযোগে ২জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকেল ৩ টায় বানিয়াচং উপজেলার তোপখানা এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারি খাস জমিতে ঘর তৈরীর কাজে লিপ্ত থাকায় বাধা দেয়ার পরও আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় তোপখানা গ্রামের শরীফ উল্লা (৫০), এবং মানিক মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ উল্লা (৫০) ও মানিক মিয়া (৪০)কে দণ্ডবিধি, ১৮৬০ অনুসারে সরকারী আদেশ অমান্য করায় উভয়কে পনের (১৫) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com