বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের ৩ মাদক পাচারকারী গাঁজাসহ কিশোরগঞ্জে আটক

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ৩ মাদক পাচারকারীকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ কিশোরগঞ্জের ইটনায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়-শনিবার দুপুরে ইটনা থানার এসআই গোলাম কিবরিয়া বিশ্বাস ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা নদীর পূর্বপাড়ে বোয়ালিয়াকান্দা অটোস্ট্যান্ডে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের সুরমা চা বাগানের রসুলপুর গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে মোঃ ইউনুস মিয়া, আব্দুল হকের ছেলে মোঃ আবু শাহান ও মৃত নাছির মিয়ার ছেলে মোঃ জনি মিয়াকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান-আটককৃত তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com