বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি ভ্রাম্যমান আদালতে দুই ফার্মেসীকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে বাংলাবাজার এলাকার দুইটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন এর নেতৃত্বে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে মেয়দোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে হরিপদ দাশের মেসার্স জননী ফার্মেসীকে ৫ হাজার ,ও তৌফিক সরকারের মালিকানা মেসার্স শাম্মী ও মম্মী ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন সকলকে অতিরিক্ত মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি না করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com