বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলন এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের শুটকী নদীর অইলার ভাঙ্গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকাল ৯টায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বানিয়াচং উপজেলার শুটকি নদীর অইলার ভাঙ্গা ব্রীজের সন্নিকট থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মক্রমপুর গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোঃ তাজ উদ্দিন (৩০)কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বানিয়াচং থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান’র এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com