বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নারী দিবসে মাধবপুরে দুই স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৮৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আর্ন্তজাতিক নারী দিবসে মাধবপুর উপজেলার পৃথক দু’এলাকা থেকে দু’স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল রবিবার বিকালে পৌর শহরের ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর থেকে এস.এস.সি পরীক্ষার্থী মারিয়া আক্তার রিপা ও দুপুরে ফতেহপুর গ্রাম থেকে কামরুন্নাহার নিপা নামে দু’স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বরিশালের বড়জ্বালা পাথরঘাটা উপজেলার আমড়াতলা গ্রামের মীর আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাধবপুর পৌর শহরের পশ্চিম মাধবপুরে ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে। রবিবার সকালে তার মেয়ে প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী মারিয়া আক্তার রিপা (১৬) কে বাসায় রেখে পরিবারের সদস্যরা বাহিরে যায়। বিকাল সাড়ে ৩টার দিকে বাসায় তার ছেলে এমরান এসে দরজা বন্ধ দেখতে পেয়ে পায়। পরে জানালা দিয়ে রিপা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এস.আই আব্দুল আহাদ লাশ উদ্ধার করে।
এমরান জানায়-দুপুরে বোনকে বাসায় রেখে সে বাহিরে যায়। সাড়ে ৩টার দিকে বাসায় এসে দেখে রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর জানালা দিয়ে দেখতে পায় তার বোন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এস.আই আব্দুল আহাদ জানান বিষয়টি প্রেমঘটিত হতে পারে। তদন্ত চলছে। অপর দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে মানিকপুর ড.মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী কামরুনাহার নিপা (১৫) গোয়ালঘরে তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। খবর পেয়ে থানার এস.আই কামরুল হাসান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান দুটি মেয়ে আত্নহত্যা করেছে। একটি প্রেমঘটিত অন্যটি এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com