শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত ॥ ৩ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হেলেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ওই নারীর স্বামীসহ আহত হয়েছেন আরো ৩ জন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই সড়কের রায়পুর নামক স্থানে ঘটনাটি ঘটে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিক্সা যোগে আউশকান্দি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে উপজেলার রায়পুর গ্রামের নিকটে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেওতৈল গ্রামের মছব্বির মিয়ার স্ত্রী হেলেনা বেগম নিহত হন। এ সময় তার স্বামী মছব্বির মিয়া (৬০), জামাতা মিজানুর রহমান (২৭) ও অটোরিক্সা চালক মুহিবুর মিয়া (২৫) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com