রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, নবীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়েছে। রাত ১২,০১ মিনিটে প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম এবং উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া’র নেতৃত্বে প্রেসক্লাব, প্রধান শিক্ষক সমিতি, বিএনপি ও সহযোগি সংগঠন, গণফোরাম, রোটারী ক্লাব, আনন্দ নিকেতন, নবীগঞ্জ ডিগ্রী কলেজ, কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল জাহান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, আশাহিদ আলী আশা, উত্তম কুমার পাল হিমেল, মুরাদ আহমদ, সেলিম তালুকদার, হাবিবুর রহমান শামীম, মুহিবুর রহমান তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া ও আলাল মিয়া। আজ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরীসহ নানা অনুষ্টান মালার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com