বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্তর্জাতিক এডভেঞ্চার স্কাউট ক্যাম্পে জেলা যুবলীগ সভাপতির পুত্র সামি’র অংশ গ্রহন

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভারতে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক এডভেঞ্চার প্রোগ্রাম ও ২য় সানসো আন্তর্জাতিক এডভেঞ্চার স্কাউট ক্যাম্পে অংশগ্রহন করেছেন সামিউর রহমান সামি। গত ২ ফেব্রুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী ভারতের মধ্য প্রদেশের পাচামারীতে অবস্থিত ইন্ডিয়া ন্যাশনাল এডভেঞ্চার ইনস্টিটিউটে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে সামিউর রহমান সামিসহ ১৫ সদস্যের একটি দল অংশগ্রহন করে। বাংলাদেশ ছাড়াও জাপান, কেনিয়া, নেপাল এবং ভারতের ২০টি প্রদেশসহ সর্বমোট ৮০০ জন স্কাউট সদস্য উক্ত ক্যাম্পে যোগ দেয়। সামিউর রহমান সামি ঢাকার মতিঝিলে অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত। সে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও জেলা মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিরিন রহমান তালুকদারের পুত্র। সামিউর রহমান সামি সকলের নিকট দোয়া কামনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com