বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে এক যুবক ভর্তি

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে রায়হান আহমেদ (২৮) নামে এক যুবক করোনা ভাইরাসের আশংকায় ভর্তি হয়েছে। এ ঘটনায় শহরবাসীর মাঝে আতংক বিরাজ করছে। গতকাল রোববার দুপুর ১২টায় শহরের শায়েস্তানগর মোকামবাড়ির এলাকার আব্দুল নুরের পুত্র রায়হান সদর হাসপাতালে ভর্তি হয়। জানা যায়, ৮ই ফেব্রুয়ারী রায়হান চীন থেকে দেশে আসেন। গত দুইদিন ধরে তার শরীরে সর্দি কাশি ও ব্যাথা দেখা দিলে সদর হাসপাতালে ভর্তি হয়। তাকে করোনা ভাইরাসের আশংকায় ডাক্তার ওই কলেজের ৫ম তলা করোনা ওয়ার্ডে ভর্তি করা হলে তিনি কাউকে কিছু না বলে সটকে পড়েন। বিষয়টি পুলিশকে অবগত করলে সদর থানার একদল তাকে ধরে এনে আবার ভর্তি করেন। এদিকে সে বিকেলে আবার পালিয়ে যায়। পরে পুলিশ তার পিতাকে বুঝিয়ে আবার মেডিকেল কলেজে ভর্তি করেন। এ ঘটনায় হাসপাতালে জুড়ে তুলকালাম কান্ড ঘটে। রাত ৮টায় এ প্রতিনিধি ওই ওয়ার্ডে রায়হান এর সাথে দেখা করতে গেলে সে আক্ষেপ করে জানায়, আমি চীনের ডাক্তারি লেখাপড়া করি। করোনা ভাইরাসের আতংকে ৮ ফেব্রুয়ারী দেশে আসি। আমি সুস্থ আছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ আমাকে জোর করে হাসপাতালে ভর্তি রেখেছে। এ সময় তিনি সাংবাদিককে বলে আমার ছবি কেউ তুলবেন না। তবুও কৌশলে তার ছবি তুলা হয়। এ ব্যাপারে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যদি কেউ চীন থেকে দেশে আসে এবং আসার ২ সপ্তাহের মধ্যে সর্দি কাশি ও শরীর ব্যাথা তাহলে সরকারের নিদের্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা রাখা হয়। কিন্তু তিনি কাউকে না বলে পালিয়ে যাওয়ায়। তাই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে আনা হয়েছে। রাতে তার রক্ত ও কফ পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। যদি পরীক্ষায় নিরীক্ষা করার পর করোনা ভাইরাসের লক্ষন না থাকে তাহলে তাকে রিলিজ দেয়া হবে। ওসি মাসুক আলী জানান, হাসপাতালে ভর্তি হয়ে পালিয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে ধরে এনে হাসপাতালে রাখা হয়েছে। বাকি ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করবেন। আমাদের কিছুই করার নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com