বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাধবপুরে এক স্কুলছাত্রীকে বিদ্যালয় থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করেছে বখাটেরা। এ সময় ঐ ছাত্রীর শোর-চিৎকার শোনে ২ সহকারী শিক্ষক বখাটেদের কবল থেকে স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে আসলে বখাটেদের হামলায় শিক্ষকরাও আহত হয়েছেন।
এ ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও এলাকাবাসী যৌথভাবে বৃহস্পতিবার একটি রেজুলেশন করে বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিয়েছেন। গত বুধবার উপজেলার শিয়ালউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য রোকেয়া বেগম জানান, বুধবার দুপুরে বিদ্যালয়ে মিডডে মিলের (মাধ্যহ্ন ভোজ) সময় শিয়ালউড়ি গ্রামের শিরু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও মৃত আলী আহামদ মিয়ার ছেলে শাওন মিয়া বিদ্যালয়ে প্রবেশ করে এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার শুরু করলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদ মিয়া ও আলী হোসেন শিক্ষার্থীকে উদ্ধার করতে গেলে বখাটেরা ২ শিক্ষকের ওপর হামলা করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রৌশন আলী জানান, ২ বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিচালনা কমিটি ও এলাকাবাসী মিলে যৌথভাবে রেজুলেশন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে অবগত করা হয়েছে এবং রেজুলেশনের কপিটি শিক্ষা অফিসে জমা দেয়া হয়েছে।
সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com