বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। উক্ত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, মেডিকেল অফিসার ডাঃ নির্মল ঘোষ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, তথ্য কর্মকর্তা নাহিদা আক্তার, ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ, মোঃ আশিক মিয়া, বজলুর রশিদ, মোঃ আবু সাইয়িদ এওলা মিয়া, মুহিবুর রহমান হারুন, ছাইম উদ্দিন, সাজু আহমদ চৌধুরী, ফারছু মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র রায়, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। এবং অনতিবিলম্ভে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে সরকারের রাজস্ব বেশী করে আদায়ের লক্ষ্যে দ্রুত টেন্ডারের মাধ্যামে লিজ দেয়ার ব্যবস্থা করা ও বিগত দিনে রাজস্ব আদায়ে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com