বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার বকুল পান তাঁতির ছেলে জনপান তাঁতি (২২) ও একই উপজেলার চন্ডিছড়া চা বাগানের মধু বাড়াই এর ছেলে আলন বাড়াই (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সুরমা চা বাগানের ২০ নাম্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ জনপান তাঁতি ও আলন বাড়াইকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com