বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে নকল সরবরাহের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষককে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রশ্নের মাঝে উত্তর লিখে পরীক্ষার্থীদের সরবরাহের অপরাধে তাদের কারাদন্ড দেয়া হয়।
একই সঙ্গে কেন্দ্র থেকে উত্তর লেখা ১১৭টি প্রশ্ন জব্দ করা হয়। রোববার রাত ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। দন্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, পঞ্চাশ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব, শিক্ষক কামাল উদ্দিন ও শিক্ষক দ্বিপন চন্দ্র পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, এসএসসি পরীক্ষা চলাকালে ওই তিন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহ করেন। পরে বিষয়টি ইউএনও সত্যজিত রায় দাশসহ সংশ্লিষ্টদের নজরে আসলে তাদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়।
তিনি আরো জানান, ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন তারা। পরে তাদের ছয় মাস করে কারাদন্ড দেয়া হয়। এছাড়াও ১২৭টি লিখিত উত্তরপত্র জব্দ করা হয়।
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর অসাধু উপায় অবলম্বন সহ্য করা হবে না। যে অসাধু উপায় অবলম্বন করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহু উল্যাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com