বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের সরকারগাও গ্রামের যোগী টিলা নামক স্থান থেকে অজ্ঞাতনামা (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে রানীগাঁও সরকারগাঁও গ্রামের যোগীটিলা নামক স্থানে অজ্ঞাতনামা নারীর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে মাধবপুর সার্কেল এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, এস.আই সামিউল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, অজ্ঞাতনামা নারীর পরিচয় উদঘাটনের জন্য দেশের সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com