বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে ড্রেজার মেশিন দিয়ে সরকারী দিঘীর বালু উত্তোলন ॥ ইউএনও’র নির্দেশে ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে একটি বালুখেকো চক্র বিভিন্ন সরকারী ও বেসরকারী জলাশয়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ পেয়ে মাঝেমধ্যে মেশিন জব্দ করলেও ওই চক্রটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এলাকাবাসী বালুখেকো চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি বানিয়াচং গ্রামের ঠাকুরাইন দিঘীর পশ্চিমপাড়ের রাস্তার জন্য ২ লাখ টাকা বরাদ্দ আসে। ওই রাস্তায় মাটি ভরাটের কথা বলে গত একমাস পূর্বে ঠাকুরাইন দিঘী নামক সরকারী জলাশয়ে ওই বালুখেকো চক্র দু’টি ড্রেজার মেশিন বসিয়ে রাস্তায় মাটি ভরাট শুরু করে। মাত্র এক সপ্তাহে রাস্তা ভরাট করা সম্ভব হলেও বালু উত্তোলন অব্যাহত বিভিন্ন পুকুর, ডোবাসহ বাড়ি ভরাট কাজে বালু বিক্রি করে যাচ্ছে। এছাড়া ট্রলিযোগে দুরদুরান্তে বালু সরবরাহ করা হয়। এভাবে বালু উত্তোলন করায় ভূমিধ্বসের আশংকার করছেন অনেকে। এ ব্যাপারে বালু উত্তোলন বন্ধের অনুরোধ করলে বালুখেকোচক্রটি উল্টো সাবধান করে দেয়। হুমকী দেয় হয়রানীর। মিথ্যে মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানোর ভয় দেখানো হয়।
এলাকাবাসী আরও জানান, বালুখেকো চক্রটি ঠাকুরাইন দিঘীর পাশাপাশি ছিলাপাঞ্জা এলাকায় আরেকটি ড্রেজার মেশিন বসিয়ে সমানতালে বালু উত্তোলন করছে। এলাকাবাসীর কাছ থেকে এসব তথ্য পেয়ে গতকাল উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারকে অবগত করা হয়। পরে ইউএনও এর নির্দেশে ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মুজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাধার মুখে সাংবাদিক ও জনতার সহযোগিতায় ঠাকুরাইন দিঘীর ড্রেজার মেশিনটি জব্দ করিয়ে নিয়ে আসেন। পরে ছিলাপাঞ্জা এলাকার ড্রেজার মেশিনটি জব্দ করার কথা থাকলেও পরবর্তীতে তহশীলদার সাংবাদিক ও উপস্থিত জনসাধারণের সম্মূখে প্রকাশ করলেও পরবর্তীতে না করায় জনসাধারণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ব্যাপারে তহশীলদার মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছিলাপাঞ্জা এলাকার মেশিনটি দিয়ে বেসরকারী জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু যেহেতু ড্রেজার মেশিন দিয়ে সরকারী এবং বেসরকারী কোন জায়গা থেকে বালু উত্তোলনের ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে সেহেতু বালু উত্তোলন অব্যাহত রাখলে ওই মেশিনও জব্দ করে নিয়ে আসার নির্দেশ ইউএনও এবং এসিল্যান্ড স্যার আমাকে দিয়েছেন। এ রিপোর্ট লেখার পূর্বেও বালু উত্তোলন অব্যাহত আছে বলে সরেজমিন দেখে আসার কথা জানালে তিনি আজ শনিবার সকালে গিয়ে ড্রেজার মেশিনটি জব্দ করে নিয়ে আসবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com