বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সরকার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করছে-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, অসহায় ও প্রান্তিক জনপদের লোকজনের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যেমন বেকারত্ব দূর করছেন, ঠিক তেমনি সমাজের অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা-স্বামী পরিত্যক্তা, দুঃস্থ মহিরা ও প্রতিবন্ধীদের বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে তাদের সমাজিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন। শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা-স্বামী পরিত্যক্তা, দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধী উপকারভোগীদের মধ্যে ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলে। পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, ইউপি সদস্য জহির আহমেদ জয়, মোঃ আরজদ আলী, মোঃ মুহিত মিয়া, আবুল কালাম, জাহির আলী, সংরক্ষিত সদস্য মোছাঃ পারভিন আক্তার, হামিদা বেগমসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com