মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বানিয়াচংয়ে রাস্তা নির্মাণে অনিয়ম কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৮৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী করার ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করা অভিযোগে তুলে কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। উপজেলা প্রকৌশল সুত্রে জানা যায়, আইআরআইডিপি-২ প্রকল্পের আওতায় বানিয়াচং ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর চক বাজার পয়েন্ট হতে গড়ের ঢালা সড়কের ১৩৪০মিটার কাজ টেন্ডারের মাধ্যমে কাজ পায় বি-বাড়িয়ার মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ৭৪ লাখ ৪২ হাজার ১শ ৬৬ টাকা। হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান গত ২০১৮ সালের ৩০ অক্টোবর এই রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাগজে কলমে হাসান এন্টারপ্রাইজের নাম থাকলেও মুলত কাজ করছেন বানিয়াচংয়ের উজ্জ্বল মিয়া নামে আরেক ঠিকাদার। সাব ঠিকাদার হিসেবে তিনি এই রাস্তার কাজ করাচ্ছেন। দীর্ঘ ১৫ মাস পর অবশেষে গত ১ সপ্তাহ পূর্বে ওই ঠিকাদার কাজ আরম্ভ করলেও শুরুতেই রাস্তার মধ্যে নিম্নমানের ইটের ছুঁড়কি ফেলে কাজ শুরু করেন। পাশাপাশি রাস্তার উভয়পাশে দুই নাম্বারি ইট দিয়ে এজিংয়ের কাজও কিছু কিছু জায়গায় করে ফেলে ঠিকাদার। এরই মধ্যে রাস্তার অধিকাংশ স্থানে মাটি ভরাট করানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুনরায় কাজ শুরু করলে এলাকাবাসী মিলে এসব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ না করতে নিষেধ করেন কাজের সাথে জড়িত শ্রমিকদের। এক পর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পরে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ঠিকাদারের লোকজন। এলাকাবাসী মাসুদ মিয়া (মেম্বার), হুসমত আলী ও আলাল মিয়া অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকালে নিম্ন মানের ইট দিয়ে রাস্তার কাজ শুরু করার খবর পাওয়ার পর আমরা এলাকাবাসীদের সাথে নিয়ে কাজ বন্ধ রাখার অনুরোধ করি। পরে কাজ বন্ধ করে নির্মাণ শ্রমিকরা চলে যায়। দৌলতপুর গ্রামে বাসিন্দা মশিউর রহমান বলেন- নরম ইট দিয়ে শুরুতেই কাজ করে ঠিকাদারের লোকজন। তাছাড়া রাস্তার নিচে বা উপরে বালুর পরিবর্তে রাস্তার দুই পাশ থেকে মাটি কেটে তা ছিটিয়ে দিয়েছে তারা। আমাদের শ্রম-ঘামের ও ট্যাক্সের টাকায় রাস্তার কাজ হচ্ছে, অতএব নিম্নমানের কাজ করে ঠিকাদার পার পাবেনা। আর সরকার তো কাজের জন্য বরাদ্দ দিতে কম দেয়নি তাহলে দুই নাম্বারি কাজ কেন। এ ব্যাপারে সাব ঠিকাদার উজ্জ্বল মিয়া জানান, রাস্তার মধ্যে কিছু গর্ত থাকার ফলে এসব জায়গায় নরম ইটের খোয়া দেয়া হয়েছে। ভালো ইটের খোয়া উপরে দেয়া হবে। রাস্তার পাশের এজিং আটকানের জন্য এসব দেয়া হচ্ছে। তবে কাজতো চলমান ই আছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে বি-বাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী খাইরুল হাসানের মুঠোফোনে বারবার রিং দিলেও তিনি তা ধরেননি। উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক জানিয়েছেন-এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে সেটা আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com