সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে রাস্তার কাজের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের জন্তরী গ্রামের রাধেশ দাশের বাড়ী হইতে শ্রাবন দাশের বাড়ী পর্যন্ত রাস্তার মেরামতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার বিকেলে গ্রামবাসীর পক্ষে ২৪ জনের স্বাক্ষর সম্মেলিত একটি অভিযোগ নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসরারে কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় ৪৩ হাজার ২ শত ৭০ টাকার একটি রাস্তার মেরামতের কাজ পাশ হয়। কিন্তু প্রকৃত পক্ষে জন্তরী গ্রামের রাধেশ দাশের বাড়ী হইতে শ্রাবন দাশের বাড়ী পর্যন্ত রাস্তার মেরামতের কোন কাজ করা হয়নি। ওর্য়াড মেম্বার সাইদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে রাস্তার মেরামতের কোন কাজ না করেই উক্ত প্রকল্পর টাকা সম্পূর্ন আত্মসাত করা হয়েছে। উল্লেখ্য, ওই রাস্তা মেরামত কাজে যাদেরকে নিযুক্ত দেখানো হয়েছে তারা দুজই অপ্রাপ্ত বয়স্ক।
তারা হলেন উপজেলা ভূমি অফিসের নাইড গার্ড মনীন্দ্র দাশের পুত্র রাধের দাশ (১২) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে নিজেকে অফিসার দাবিদার মিন্টু দাশের পুত্র শ্রাবন দাশ (৫) বছর। ওই দুজন শিশু কিশোর কিভাবে একটি প্রকল্পর কাজ পায় এনিয়েও এলাকার জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাস্তা মেরামত না করে প্রকল্পের টাকা আত্মসাত করার অভিযোগ এনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com