বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের ২ ছাত্রলীগ নেতা গাঁজা নিয়ে আশুগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ মাধবপুরের ২ ছাত্রলীগ নেতা আশুগঞ্জে গাঁজাসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম বিন ইসলাম (২৭) ও তার সহযোগী ফয়সল মিয়া (২৫)। গ্রেপ্তারকৃত নাঈম বিন ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের শেখ আব্দুল আলীর ছেলে ও ফয়সল চারাভাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গত বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে পুলিশ। পরে প্রাইভেটকার তল্লাশি করে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাহমুদ জানান, মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কারে করে মাধবপুর সীমান্ত এলাকা থেকে গাঁজার একটি চালান নিয়ে আশুগঞ্জ টোল প্লাজার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-৯০৫৬)টি আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com