বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কামাল হত্যাকান্ড ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৯৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ নবীগঞ্জের আলোচিত কামাল হত্যাকান্ডের ঘটনা নিয়ে নবীগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্ত) এর আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। নিহত কামালের বোন হত্যা মামলার বাদী আনোয়ারা খাতুন লিখিত ভাবে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর পূর্ব বিরোধের জের ধরে মামলার প্রধান আসামী জসীম মেম্বারসহ তার সহযোগীরা তার ভাই কামাল মিয়াকে হত্যা করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে ২৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বাদীনির কাছে ৫ লাখ টাকা দাবি করেন। তিনি তাদের দাবিকৃত ৫ লাখ টাকা দিতে না পারায় মামলাটি ভিন্নখাতে নিতে আসামীর নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে আলোচিত এ হত্যা মামলার অন্যতম স্বাক্ষী শরীফ মিয়াকে গ্রেফতার করেন। আনোয়ারা খাতুন লিখিত বক্তব্যে আরো বলেন, তার ভাগ্নে ফারুক মিয়াকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি নিয়ে হত্যা মামলাটি ভিন্নখাতে নেয়ার প্রয়াস চালাচ্ছেন। এতে হার্টের রোগী শরীফ ও ফারুক মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছেন। তারা এখন স্বাভাবিক অবস্থায় নেই। তিনি আদালতের মাধ্যমে ফারুকের প্রকৃত জবানবন্দি নেয়ার দাবি জানান। তিনি ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com