শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ছাত্রদল নেতা কপিল গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার ১বছরের সাজা প্রাপ্ত ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ছাত্রদল নেতা কপিল মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ৮টায় নবীগঞ্জ থানার একদল পুলিশ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কপিল মিয়া শহরের শেরপুর রোডের বাসিন্দা আফতাব মিয়ার পুত্র। কপিল উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
জানা যায়, উল্লেখিত সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই আবেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজা প্রাপ্ত ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ছাত্রদল নেতা কপিল মিয়াকে গ্রেফতার করতে ওসমানী রোড এলাকায় অভিযান চালায় এবং অভিযানে কপিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com