শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হবিগঞ্জ শহর থেকে অপহৃত যুবতী ২ দিন পর শায়েস্তাগঞ্জে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআবদা গ্রামের নানু মিয়ার কন্যা মাজেদা (১৮) নামের এক যুবতীকে অপহরণের দুই দিন পর উদ্ধার করেছে হবিগঞ্জ থানা পুলিশ। কিন্তু অপহরণকারী পালিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি সোমবার সকাল থেকে নিখোঁজ হয় মাজেদা। তাহার মা আতী¡য়-স্বজনের বাড়িতে অনেক খুজাখুজিঁর পর না পেয়ে ৭ জানুয়ারী মঙ্গলবার হবিগঞ্জ সদর থানায় মহসিনের নামে অভিযোগ করেন। ৮ জানুয়ারী বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় মহসিন মাজেদাকে টেনে হেচড়ে সিএনজিতে উঠাতে চাইলে মাজেদা চিৎকার করলে জনতা তাদেরকে আটক করে হক ফিলিং স্টেশনে বসিয়ে রাখে। পরে মাজেদা তার মাকে ফোন দিয়ে জানায়। হবিগঞ্জ থানার এসআই সাহিদ ঘটনাস্থলে পৌছার আগেই অপহরণকারী মহসিন পালিয়ে যায়। পরে মাজেদাকে উদ্ধার করে মার কাছে তুলে দেওয়া হয়। পলাতক মহসিন হবিগঞ্জ থানার রিচি গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com