শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বানিয়াচঙ্গে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৭০৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বানিয়াচঙ্গে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মইনুল ইসলাম’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যন গিয়াস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং থানার প্রতিনিধি এস,আই ফিরোজ আল মামুন, এমটি ইপিআই জোবায়ের আহমদ খান, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ তৌহিদ মিয়া প্রমুখ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাহেদ মিয়া, রায়হান উদ্দিন সুমন, আল-আমিন খান, তানজিল হাসান সাগর। বানিয়াচঙ্গে ৩শ ৬১টি সেন্টারে ১২ থেকে ৫৯ মাস ৫৭ হাজার ৫শ৬৩ জনকে লাল রঙ্গের এবং ৬ থেকে ১১ মাসের ৭ হাজার ৫শ ১০ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী এক যোগে সারাদেশে চলবে। ওইদিন ৬-১১ মাসের শিশুকে নীল রঙের ভিটামিন এ ও ১২-৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com