শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

কাকাইলছেওয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৭০১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেও চৌধুরী বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাঈমা খন্দকারের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও চৌধুরী বাজারে গতকাল বুধবার দুপুর অনুমানিক ১ টায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাঈমা খন্দকার। সহযোগিতা করেন, স্যানেটারি ইন্সপেক্টর আমজাদ হোসেন ও আজমিরীগঞ্জ থানার পুলিশ। একই সময় মেয়াদ উত্তীর্ণ অষুধ রাখা ও ড্রাগ লাইসেন্স না দেখানোর কারনে চৌধুরী বাজারের ফার্মেসি মালিক মোঃ আকছির মিয়াকে ২ হাজার ৫শ টাকা, মূল্য তালিকা না টানানোর কারনে মুদি দোকানের মালিক পলাশ দাসকে ১ হাজার ৫শ টাকা ও মেয়াদ উত্তীর্ণ মাল রাখা ও মূল্য তালিকা না টানানোর কারনে মুদি দোকানের মালিক মনোজ রায়কে ৩ হাজার সহ মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com