শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১১ জানুয়ারী ২০২০ ইং তারিখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত হবে। এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরন ও পরকিল্পনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইপি আই টেকনোলজিষ্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা’র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ওসি তদন্ত উত্তম কুমার দাশ, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর নুর, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব। বক্তব্য রাখেন, ডাঃ মোঃ ফয়সাল রহমান, মামনির কো-অর্ডিনেটর মীর হোমায়ুন প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ইপি আই টেকনোলজিষ্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা। গীতা পাঠ করেন, অলক আচার্য্য। সভায় আগামী ১১ তারিখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য যার যার অবস্থা থেকে সবার প্রতি আহবান জানানো হয়। এবারে ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে সব শিশুকে ৩১২টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com