মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সদর হাসপাতাল রোড থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড থেকে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গত বৃহস্পতি বার গভীর রাতে সদর থানার এসআই জহির আলী ও এসএম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অনন্তপুর এলাকার জমির আলীর পুত্র সোহেল মিয়া (৩৫) ও সার্কিট হাউজ রোড এলাকার মৃত জিল্লুর রহমান চৌধুরীর পুত্র জহিরুল আলম মৃদুল (৩২) কে আটক করেন। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারী কমিশনার ভুমি মাসফিকা হোসেন এর আদালতে হাজির করলে তিনি এ দন্ডাদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com