বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজ হবিগঞ্জ আসছেন ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ॥ বিভিন্ন কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হবার পর ঢাকা থেকে আজ হবিগঞ্জ আসছেন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। সূত্র মতে, হবিগঞ্জের প্রবেশ দ্বার মাধবপুরে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে স্বাগত জানানো হবে। পরে মাধবপুর থেকে গাড়ি ও মোটর সাইকেল শুভাযাত্রা সহকারে মহসড়ক দিয়ে নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বর নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নবীগঞ্জ শহরে আসার পর পথসভার আয়োজন করা হবে। পরে মোটর সাইকেল ও গাড়ি বহর যোগে তাঁকে নিয়ে আসা হবে হবিগঞ্জ শহরে।
ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার বদরদী। তাঁর পিতা মরহুম মৌলভী আহমদ হোসেন চৌধুরী, মাতা মরহুম যোবেদা খাতুন চৌধুরী। ছাত্র জীবনে তিনি ১৯৭৬-৭৮ পর্যন্ত তিনি সিলেট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্বপালন করেন। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্র সংদের ভিপি ছিলেন। তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হবার পর ১৯৯৩-১৯৯৮ এবং ১৯৯৮-২০০৭ সন পর্যন্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। ২০০৭-২০১৩ পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সনে তৎকালীন রাস্ট্রপতি জিয়াউর রহমানকে কালো পতাকা প্রদর্শণ প্রদর্শন ও মিছিল করায় তার উপর রাষ্ট্রদ্রোহী মামলাদায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com