শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৫৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উৎসব মূখর পরিবেশর মধ্যে সকাল ১০টা থেকে প্রত্যেক ছাত্র/ছাত্রীদের অভিভাবকগন বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসেন। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। ৭৮৪ ভোটারের মধ্যে ৫৩৫ জন অভিভাবক তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চারজন বিজয়ী হন। বিজয়ীরা হলেন মোঃ মুহিবুর রহমান (ফুটবল) মার্কা ৩১৮ ভোট। মোঃ সুলেমান মিয়া (মাছ) মার্কা ২৫৩ ভোট। মোঃ নাজমুল ইসলাম (ঘোড়া) মার্কা ২৩৪ ভোট। মোঃ মুহিবুর রহমান (চেয়ার) মার্কা ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোঃ মনফর খাঁন (দোয়াত কলম) ১৯০ ভোট। মোঃ এনাউর মিয়া (আনারস) ১৪৫ ভোট। মোঃ ইয়াহিয়া (আম) ১৫১ ভোট। মোঃ অলিউর রহমান (চশমা) ৮২ ভোট। মোঃ ফজল মিয়া (ছাতা) ৮৩ ভোট। দাতা সদস্য হিসেবে মোঃ দিদার আহমদ নির্বাচিত হন। সংরক্ষিতি মহিলা অভিভাবক প্রতিনিধি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাশেদা বেগম নির্বাচিত হন। সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে চারজন শিক্ষক অংশগ্রহন করেন। তার মধ্যে মোঃ জসিম উদ্দীন (৭) ভোট, মোঃ আসাদ উল্লা (৭) ভোট পেয়ে দুজন নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সিনিয়র শিক্ষক রাধিকা রঞ্জন পুরকাস্থ পান (৬) ভোট, মোঃ আনোয়ারুল হক (৬) ভোট পান। মহিলা শিক্ষিকার মধ্যে বিজয়ী হন, রিতা বেগম (লটারীর মাধ্যমে)। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন নমিতা রানী দাশ। ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com