বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

বানিয়াচঙ্গের বিভিন্ন স্থানে পুলিশ সুপার শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া, সুবিদপুর, করিমনগর ও সুনারু গ্রামের ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। গতকাল রবিবার তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন। আতুকুড়া বাজারে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, সহকারি পুলিশ সুপার মানছুরা আক্তার, সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডল, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল হক আখনজী, নজরুল ইসলাম, আতুকুড়া সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, প্রভাংশু দাস প্রমূখ। পুলিশ সুপার নুরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা আতুকুড়ার ছাত্রদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার বলেন-প্রত্যেক পরিবারের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সন্তানরা সু-শিক্ষায় শিক্ষিত হলে পরিবারে শান্তি আসবে। তিনি বলেন-অপ্রাপ্ত বয়সে ছেলে/মেয়েদের হাতে মোবাইল ফোন ব্যবহার না করতে দেয়ার জন্য ও গ্রাম্য দাঙ্গা না জড়ানোর জন্য আহ্বান জানান। পরে তিনি সুনারু গ্রামে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, বর্তমান সহ-সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, ইউপি সদস্য প্রদীপ দাশ, রবিন্দ্র দাশ, পলাশ দাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com