বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে কোর্ট মসজিদ এলাকায় ছিনতাইকালে ২ যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে ফিল্মী স্টাইলে ছিনতাই করতে গিয়ে দু’যুবক ধরাশায়ী হয়েছে। পরে উত্তম-মধ্যম দিয়ে তাদেরকে পুলিশে দেয়া হয়। এ ঘটনা নিয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হল শহরের শায়েস্তানগর এলাকার আবুল খরের পুত্র সাজন মিয়া (২০) ও তেঘরিয়া এলাকার বাসিন্দা দুলাল মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই যাওয়া টাকাসহ মানিব্যাগ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ওই সময়ে ওই এলাকা থেকে এক যুবকের মানিব্যাগ ও মোবাইল মোটরসাইকেল যোগে ৩ ছিনতাইকারী নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ওই যুবক তাদের মোটর সাইকেলে পেছনে দৌড়াতে থাকে। মোটর সাইকেলটি শহরের কালিবাড়ি রোড এলাকায় পৌছলে স্থানীয় লোকজন ২ ছিনতাইকারীকে আটক করে। এ সময় এক যুবক পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই সাইদুর রহমান ওই দুই ছিনতাইকারীকে থানায় নিয়ে আসেন। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, প্রাথমিকভাবে তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com