বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কর্ণেল মোতাহার হোসেন খান আর নেই ॥ শোক

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্ণেল মোতাহার হোসেন খান আর নেই (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
এ বিষয়ে মরহুম মন্ত্রী সিরাজুল হোসেন খানের জ্যৈষ্ঠ ছেলে বিশ্ব ব্যাংকের আরবান স্পেশালিষ্ট জাহেদ হোসেন খান আজাদ জানান, চাচা মোতাহার হোসেন খান সোমবার দুপুর ১২.৪৫ মিঃ নিউইয়র্কস্থ একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বাংলাদেশে কফিন পৌছানোর পূর্বে নিউইয়র্কস্থ একটি মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে তার কফিন ঢাকায় পৌছবে এবং তাৎক্ষনিক ঢাকার উত্তরার নিজ বাসা সংলগ্ন মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যার পূর্বেই হবিগঞ্জ পুরান হাসপাতাল রোডস্থ তুপসী মঞ্জিলে লাশ পৌছার সম্ভাবনা রয়েছে এবং বাদ মাগরিব স্টাফ কোয়ার্টারস্থ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার সকালে জন্মস্থান বানিয়াচং সাগরদীঘির পশ্চিমপাড়স্থ “খান বাড়ী” সংলগ্ন এড়ালিয়া মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে মরহুম পিতা এম.এল.এ খান সাহেব নূরুল হোসেন খান এডঃ ও বড়ভাই পিপি এডঃ আহমদ হোসেন খানের কবরের পাশে দাফন করা হবে। এদিকে কর্ণেল মোতাহার হোসেন খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লবিস্টিক/পরামর্শক ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তারা সংবাদপত্রে প্রদত্ত শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com