বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এসপি মোহাম্মদ উল্ল্যা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ আপনাদের সন্তানদেরকে মদের পরিবর্তে দুধ ও ডিম খাওয়ান। ওরা নিয়মিত দুধ ও ডিম খাওয়ার সুযোগ পেলে উচ্চ শিক্ষিত ও দ্রুত বেড়ে উঠবে। আপনারা অতীতে যে ভুল করেছেন সন্তান ও নাতি-নাতনীদের বেলায় যেন সেই ভুল না হয়। গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম, পিপিএম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, গত বছর তিন চা শ্রমিক সন্তান পুলিশে চাকুরি দিয়েছি। আমি আশা রাখি আগামি দিনগুলোতে আপনাদের সন্তানের সঠিক মতো যত্ন নিলে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পুলিশ অফিসার পদে চাকুরির সুযোগ পাবে। এর পূর্বে তিনি উপজেলার পুটিজুরী ইউনিয়নের কালিগজিয়া ত্রিপুরা পল্লীতে উপস্থিত হয়ে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবাশ্বির হোসেন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বৃন্দবান চা বাগানের ম্যানেজার নাছির উদ্দিন, সহকারি ম্যানেজার তারেক আহমেদ, বাহুবল ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এমএ হালিম, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, সাবেক ইউপি সদস্য সুনিল বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com