বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ১২ পদে লড়ছেন ২০ প্রার্থী

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার নবীগঞ্জ শহরস্থ হবিগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। এ নির্বাচনে ১৩ পদে লড়ছেন মোট ২০ প্রার্থী। গত মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক ও নির্বাচন কমিশনার ফজলুর রহমানের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। সভাপতি পদে প্রার্থীরা হলেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম. মুজিবুর রহমান ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরন দাশ ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বৈচিত্র্যময় সিলেটের প্রতিনিধি আবু তালেব ও সাংবাদিক আকিকুর রহমান সেলিম। এছাড়াও নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন- দৈনিক কাজির বাজার প্রতিনিধি তোফাজ্জল হোসেন, প্রথম আলোর সাবেক প্রতিনিধি এস.আর চৌধুরী সেলিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি। এদিকে, সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহিদ আলী আশার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
উল্লেখ্য, দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে এবারই প্রথম বারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর ইতিহাসে সর্ব প্রথম এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com