বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিট পুলিশিংয়ের সভায় অতিরিক্ত পুলিশ সুপার-রবিউল ইসলাম ॥ সামাজিক অপরাধ রুখতে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রসারিত বিট পুলিশিং এর আওতায় হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঙ্গা, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ইভটিজিং প্রতিরোধ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- চুরি, ডাকাতি সমাজিক অবক্ষয়ের কারণ। চুরি, ডাকাতি রোধে সবার আগে প্রয়োজন সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসবাদ রুখতে পারবে। তাই সমাজ থেকে এটি বিতাড়িত করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের খারাপ লোকদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সমাজে খারাপ লোকদের চিহ্নিত করে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। অপরাধ রুখতে যেমন সমাজের সর্বস্তরের লোকদের একসাথে কাজ করতে হবে ঠিক তেমনি ভাবে পুলিশকে সহায়তা করতে হবে। পুলিশের সঙ্গে একসাথে কাজ করতে হবে। সামাজিক অপরাধ রুখতে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং একটি সামাজিক ব্যধি। যা সমাজকে কলুষিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com