মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাংবাদিক মোহাম্মদ আলাউর রহমানের শ্বশুরের ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সাংবাদিক ও রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউর রহমান ঠাকুরের শ্বশুর উত্তম আলী (৭৫) টেইলার আর আমাদের মাঝে নেই। গত শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লা…রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় সিট ফরিদপুর গ্রামের পূর্ব মাঠের ঈদগাহে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। র্দীঘ দিন ধরে তিনি শ^াস কষ্ঠ রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। জানাজার নামাজে অংশ গ্রহন করেন, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহিদ আলী আশা, দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম. মুজিবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, বৈচিত্রময় সিলেটের প্রতিনিধি আবু তালেব, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com