শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের গোপলার বাজারে ২৫ নেতা কর্মীর গণফোরামে যোগদান

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের স্থানীয় গোপলার বাজারে বিভিন্ন দল থেকে ২৫ জন নেতা কর্মী যোগদান উপলক্ষে ইউনিয়ন গণফোরামের উদ্যোগে এক আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় দেবপাড়া ইউনিয়ন গণফোরামের আহবায়ক মোঃ ফজলু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা গনফোরামের যুগ্ম আহবায়ক মাওলানা মোশাহিদ আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা গণফোরামের যুগ্ম সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুল, নবীগঞ্জ পৌর গণফোরাম নেতা জুবায়ের আহমেদ, একলাছ আহমেদ ও ফতেহ আলম। এতে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব ও অনলাইন নিউজ পোর্টাল মৃদুভাষন-এর নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন শুভ ও ইউনিয়ন গণফোরামের যুগ্ম আহবায়ক ডাঃ তাজুদ মিয়া, ইউনিয়ন গণফোরামের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন, গনফোরাম নেতা হাফেজ সাইফুর রহমান, বিলাল আহমদ, ইমরান সাদী, রিপন আহমদ, হেলাল রাজ প্রমুখ। অনুষ্ঠিত সভায় বিভিন্ন দল থেকে গণফোরামে যোগদানকারীরা হলেন-মোঃ জাহাঙ্গীর মিয়া, ছানু মিয়া, জাকির হোসেন, আব্দুল মোহিত, দুলাল মিয়া, সুজন মিয়া, ইমন মিয়া, মোঃ জুবেল, সাকিব, জসিম, মোস্তাকিম, আহাদ মিয়া, কয়েছ মিয়া, তুহিন মিয়া, সাহিদ মিয়া, হারুন মিয়া, সুরুল আমীন, আল-আমিন রেজা, জিলু মিয়া, মাহমুদ মিয়া, রফি মিয়া, নাঈম ইসলাম, স্বপন বিশ্বাস। সভায় বক্তারা গণফোরামের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগের কৃতি সন্তান ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে সংগঠনকে আরো গতিশীল করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com