বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রুসেন মিয়া নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন ও এ.এস.আই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রুসেন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের তফিক চৌধুরীর পুত্র। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার মামলা নং জি.আর ৫২১/২০০২ সালের একটি হত্যাকান্ডের মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিল বলে পুলিশ জানিয়েছে। রুসেন মিয়া বহুদিন যাবৎ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com