বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকার ব্যবসায়ীর আবেদনের প্রেক্ষিতে পাওনা টাকা উদ্ধার করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার এক ব্যবসায়ীর আবেদনের প্রেক্ষিতে পাওনা টাকা উদ্ধার করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। গতকাল তিনি তার কার্যালয়ের উভয় পক্ষের ব্যবসায়ীদের নিয়ে এক সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক সূত্র জানায়, ঢাকা নয়াবাজার ২৫/১, জিন্দাবাহার ১ম লেন, আহম্মদ প্লাাজা ইউনিয়ন পেপার হাউজের স্বত্তাধিকারী ধ্রুব কুমার লস্কর হবিগঞ্জ পৌর মার্কেটের তুষ্টি এন্টার প্রাইজের মালিক ঝুলন রায়ের কাছে ২ লাখ ৬৫ হাজার টাকা এবং এসপি প্রেসের তপন দাসের কাছে ৪৫ হাজার টাকা পাওয়া ছিল। ওই দুই ব্যবসায়ী ধ্রুব কুমার লস্করকে টাকা দেই দিচ্ছি বলে সময় কর্তন করেন। পাওনা টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে ধ্রুব কুমার লস্কর হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার এ বিষয়টি দেখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামকে দায়িত্ব দেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার গতকাল উভয় পক্ষকে নিয়ে সমাজোতা বৈঠকে বসেন। বৈঠকে ঝুলন্ত রায় পাওনা টাকা দুই কিঞ্চিতে দিতে সম্মত হন এবং এসপি প্রেসের তপন দাস ধ্রুব কুমার লস্করকে ৫ হাজার টাকা পরিশোধ করেন ও বাকি টাকা আগামী ৩০ ডিসেম্বর পরিশোধ করবেন বলে অঙ্গিকার করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com