সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লন্ডন প্রবাসী গাজিউর রহমানের চুনারুঘাটের বাড়ি থেকে বিএমডব্লিউ কার মেম্বারের জিম্মায় রেখেছে শুল্ক গোয়েন্দা

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১০০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন প্রবাসী গাজিউর রহমান গাজীর চুনারুঘাটের গ্রামের বাড়ি থেকে বিএমডব্লিউ কার আটক করে মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটি টিম গাজিউর রহমানের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাড়ি অভিযান চালিয়ে গাড়িটি আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী গাজীউর রহমান কার্নেট সুবিধায় কারটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করেন। নিদিষ্ট মেয়াদ শেষে গাড়ীটি আর রাস্তায় না রেখে তিনি তার গ্রামের বাড়ীতে রেখে দেন। বাড়ীর লোকজন জানান, কোন কাগজ এবং চাবি তাদের কাছে নেই। পরে গোয়েন্দা টিম গাড়িটি স্থানীয় মেম্বার আব্দুল আলীর জিম্মায় রাখা হয়। শনিবার সকালে গাড়ীটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে। গাড়ীটির মডেল থ্রি জিরো ডি বিএমডব্লিউ এক্স ৫। বৃটেনে এই গাড়ীর দাম ৫৭ হাজার থেকে ৭১ হাজার পাউন্ড। গাড়ীটি কার্নেট সুবিধায় বৃটেন থেকে বাংলাদেশে আনা হয়েছিল।
সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমরা গাড়ীটি সাময়িকভাবে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়ীটির কাগজপত্র দেখে আমাদের জিম্মায় নিয়ে যাব। এর পর যদি এর মালিক বৈধ কাগজ দেখাতে পারেন তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান জানান, গাড়ীটি দেখার জন্য সেখানে দুইজন পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার আজগর আলী জানান, গাড়ীটি আমার জিম্মায় আছে। শনিবার সকালে গাড়ীর মালিক গাজিউর রহমান ঢাকা থেকে এসে ছাবি দিবেন এবং পুলিশের কাছে হস্তান্তর করবেন।
এ ব্যাপারে গাজীউর রহমান জানান, শুল্ক গোয়েন্দা সংস্থার লোকজন তার সাথে ফোনে যোগাযোগ করলে তার গাড়ির কাগজপত্র রয়েছে জানিয়ে তাদের বলেছেন, গাড়ীর যাতে কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান। তিনি আজ শনিবার তার কাগজপত্র শুল্ক গোয়েন্দা সংস্থার লোকজনকে দেকাবেন। তা পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com