মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

অভিনব পদ্ধতিতে বাসযোগে সিরিজ ডাকাতি ॥ নবীগঞ্জে জনতার হাতে ৭ ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ অভিনব পদ্ধতিতে বাস যোগে সিরিজ ডাকাতিকালে নবীগঞ্জে এসে জনতার হাতে ধরা পড়েছে ৭ ডাকাত। এ সময় তাদের সহযোগী আরো ৮/১০ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে গণধোলাই দিয়ে আটক ডাকাতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর প্লাজায়। ডাকাতি কাজে ব্যবহৃত বাসটি রুস্তমপুর টোলপ্লাজা ফাড়িতে রাখা হয়েছে।
আটককৃত ডাকাতরা হচ্ছে জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার আব্দুর রহমানের পুত্র ইব্রাহীম (২৪), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তাজরুল হকের পুত্র লিটন মিয়া (২৩), জেলা সদরের আনোয়ার হকের পুত্র মহিউদ্দিন (২০), চাদপুর জেলার মতলব উপজেলার সরাফত আলীর পুত্র সাদ্দাম হোসে (২৪), মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আজিজুল হকের পুত্র ফারুক মিয়া (২৮), পিরোজপুর সদর উপজেলার সেলিম খানের পুত্র রনি খান (২৬) ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ বলদী গ্রামের সাহেদুল ইসলাম (২৮)।
পুলিশ, ডাকাত ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আটককৃতরাসহ ১৭/১৮ জনের ডাকাতদল আনন্দ পরিবহনের একটি বাস (নং সিরাজগঞ্জ জ-১১-০০০১) রিজার্ভ করে। এরা বাসের সামনে সিলেট মাজার জিয়ারতের ব্যানার টাঙ্গিয়ে গতকাল সোমবার সকালে ঢাকার সাভার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঢাকা থেকে সিলেট যাবার পথে স্থানে স্থানে এরা বাসে যাত্রী উঠায়। পড়ে যাত্রীদের নিকট থেকে সবকিছু হাতিয়ে নিয়ে কিছু দুর গিয়ে চলন্ত বাস থেকে যাত্রীকে রাস্তায় ফেলে দেয়। এভাবে সিরিজ ডাকাতি করতে করতে এরা সিলেট গিয়ে পৌছে। সন্ধ্যায় আবার এরা সিলেট থেকে রওয়ানা দেয়। শুরু হয় আবারো সিরিজ ডাকাতি। সিলেটের গোয়ালা বাজার থেকে ৩ যাত্রী শেরপুর আসার জন্য ওই ডাকাতদের বাসে উঠে। কিছুদুর আসার পরই তাদের নিকট থেকে ডাকাতরা সব কিছু হাতিয়ে নিয়ে কাগজপুর গ্রামের নিকট ১৯ মাইল নামক স্থানে বাস থেকে ওই যাত্রীদের ফেলে চলে আসে ডাকাতদল। এ সময় তাদের চিৎকারে লোকজন জড়ো হয়ে বিষয়টি শেরপুর টোলপ্লাজাকে অবহিত করে বাসটি আটকের জন্য বলা হয়। টোলপ্লাজায় দেয়া হয় ব্যারিকেট। কিন্তু ব্যারিকেট ভেঙ্গে চলে যায় ডাকাতবহনকারী বাসটি। এদিকে নবীগঞ্জের আউশকান্দি থেকে এক যাত্রী শায়েস্তাগঞ্জ আসার জন্য ওই বাসে উঠে। তখন রাত পৌনে ৯টা। কিছুদুর এগুনোর পরই ডাকাতদল তার নিকট থেকে সবকিছু হাতিয়ে নেয়। এ সময় ডাকাতদের সাথে ওই যাত্রীর ধস্তধস্তি শুরু হয়। এ অবস্থায় বাস চলে আসে রুস্তমপুর টোলপ্লাজায়। এ সময় ওই যাত্রী ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এসে। অবস্থা বেগতিক দেখে বাস থেকে নেমে ডাকাতদল রুস্তমপুর গ্রামের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামের শত শত লোক লাঠিসোঠা নিয়ে ডাকাতদের ধাওয়া করে উল্লেখিত ৭ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। বাকীরা আত্মগোপন করে। খবর পেয়ে গোপলার বাজার ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে। এদিকে জনতা আটক ডাকাতদের গণধোলাই দেয়ার সময় এক পুলিশ কনষ্টেবল বাধা দেয়। এতে জনতা বিক্ষুব্ধ হয়ে মারমুখি উঠে। এতে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে যান। পরে আটক ডাকাতদের গোপলার বাজার তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। ডাকাতি কাজে ব্যবহৃত বাসটি আটক করে রুস্তমপুর টোলপ্লাজা ফাড়িতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com