মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়ন গণফোরামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন গণফোরামের কমিটি গঠনের ল্েয কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উক্ত ইউনিয়ন গণফোরাম নেতা ফজলুল করিম-এর সভাপতিত্বে ও রুহুল আমিন ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহ্বায়ক আবুল হোসেন জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ফোরাম-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু জাফর শিহাব। এতে বক্তব্য রাখেন গণফোরাম উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ তাজুদ ইসলাম ও ওলিউর রহমান ওলী। অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে ফজলুল করিমকে আহ্বায়ক, আব্দুর রকিব, মিজানুর রহমান রাজু, আঃ কাইয়ুম কে যুগ্ম আহ্বায়ক ও রুহুল আমিন ইমরানকে সদস্য সচিব এবং তাহের ও রায়হানকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট গণফোরামের দীঘলবাক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আবুল হোসেন জীবন উক্ত কমিটি ঘোষণা করেন এবং নবগঠিত কমিটির উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করার মধ্য দিয়ে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com