বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ বিআরটিএ অফিসে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান ॥ দালালীর অভিযোগে আটক ৩ ২ জনকে জেল ও ১ জনকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করেছেন। পরে ২জনকে কারাদন্ড ও ১জনকে জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালান। এ সময় তাঁর সাথে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন শামীম। এ সময় অফিসে অবস্থারতদের জিজ্ঞাসাবাদ শেষে শহরের গোসাইনগরে বসবাসকারী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের জহুর আলী চৌধুরীর পুত্র রেজাউল হাই চৌধুরী পানজু (৪৫), নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামের সুকুমার সরকারের পুত্র সুকেশ সরকার (৩৫) ও শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের মৃত জহির আলীর পুত্র নাসির উদ্দিন (৩৫) কে আটক করা হয়। বাকীদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন শামীম ভ্রাম্যমান আদালত বসিয়ে বিআরটিএ অফিসে দালালীর অভিযোগে আটক পানজুকে ১মাসের কারাদন্ড ও সুকেশকে ১০ দিনের কারাদন্ড। অপর আটক নাসির উদ্দিনকে বিআরটিএ অফিসের ইন্সপেক্টর শরফুদ্দিন আকন্দ লিখিতভাবে জানান, নাসির উদ্দিন পারিশ্রমিকের মাধ্যমে তাদের কাজে সহায়তা করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসির উদ্দিনকে ২শ টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com