বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে আমন সংগ্রহ কার্যক্রম ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আমন সংগ্রহ কার্যক্রম ও খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসক ও খাদ্য বিভাগে উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচাক ও সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালামসহ কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা, রাইসমিল মালিক, আড়ৎদার, কৃষকসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা আমন ধান সংগ্রহে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা ধান সংগ্রহের তালিকা তৈরিতে সমস্যা, ধান শুকানোর সমস্যাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি ড. মোছাম্মৎ নাজমানারা খানম সভায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ^াস দেন। এ ব্যাপারে তিনি সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com