বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলজিইডি অফিসের কেয়ারটেকার ফজল মিয়া (২৫) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক দল যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার খাগাওউড়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের বজলু মিয়ার পুত্র ও এলজিইডি সড়কের গাছ পাহারাদার। সুত্র জানায়, সে এলজিইডি কর্র্তৃক রাস্তার দু’পাশে লাগানো গাছের ছারা লাগানোর কাজে নিয়োজিত ছিল। প্রায় একই গ্রামের ফুল মিয়ার ফুল সালমান আহমেদ ও মৃত রজত আলীর পুত্র মাখন মিয়া তাদের গরু-ছাগল দিয়ে এসব ছারা নষ্ট করত। এতে পাহারাদার ফজল মিয়া বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই বাজারের স্থানীয় একটি চা-য়ের দোকানে প্রকাশ্যে সালমান, মাখন ও সাদিকসহ একদল যুবক তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। এক পর্যায়ে সে মাঠিতে পড়ে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৭ টায় জরুরী বিভাগের ডাক্তার প্লেটো চক্রবর্তী তাকে মৃত ঘোষনা করে। সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, জড়িতদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com