বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ভোক্তা অধিদপ্তরের অভিযান পেয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের চৌধুরী বাজার এলাকায় পেয়াজের দাম বেশি রাখার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে প্রতি কেজি পেয়াজের দাম ১২০-১৩০ টাকা রাখার অপরাধে এসব জরিমানা আদায় করা হয়। এদিন পেয়াজের দাম কমে ১১০ টাকায় আসলেও বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী আগের দামে পেয়াজ বিক্রি করে আসছিলো। এ সময় অভি স্টোরকে ২ হাজার টাকা, শেখ জুলি স্টোরকে ২ হাজার টাকা এবং সুবোধ কুড়ি নামক ব্যবসায়ীকে আরো ৫শত টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পেয়াজের দামে কারসাজিকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com