সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চুনারুঘাটের বদরগাজী ব্রীজে ফাটল ॥ দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৩৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান রোডের শানখলা ইউনিয়নের বদরগাজী সেতুতে ভাঙ্গন ও ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফাটল দেখা দেয়ায় শায়েস্তাগঞ্জ থেকে দেউন্দি চা বাগানে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিক্সাসহ ছোট ছোট যানবাহন চলাচল করলেও বড় কোনো যানবাহন চলাচল করছে না। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রাক ও ট্রাক্টর শায়েস্তাগঞ্জে আসতে পারছে না। এ দিকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে দেউন্দি বাগানের ভেতর দিয়ে চানপুর বাগান সড়কের গিলানি চা বাগানের ঝুকিপূর্ণ সেতুটি। দুটি সেতুই ঝুকিপূর্ণ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সহ দেউন্দি চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা। দেউন্দি চা বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের জানান, সময়মতো চা চট্টগ্রামে না পাঠালে লোকসানে পড়তে পারে বাগান। বাগান ব্যবস্থাপক সেতুটি ভাঙ্গার সাথে সাথেই জেলা প্রশাসন ও সওজ’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানান দ্রুত মেরামতের জন্য। কিন্তু অদ্যাবধি সেতুটি মেরামতের ব্যবস্থা না নেয়ায় শায়েস্তাগঞ্জসহ দেউন্দি চা বাগানের আশপাশের সব ক’টি ইউনিয়নের মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালীরা নিজেদের স্বার্থে বালু ব্যবসা করছে। বালুভর্তি ট্রাক ব্রীজগুলো দিয়ে চলাচল করছে। তারমধ্যে বৃষ্টি হলেই ব্রীজগুলোর পাশ থেকে বালু মাটি সরে যাচ্ছে।
জানা গেছে, বাগান থেকে চলে আসা বিভিন্ন ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আবার ব্রীজ দিয়ে বালুভর্তি ট্রাকও চলাচল করে। এসব কারণেই ব্রীজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, যেকোন সময়ে ব্রীজগুলো ভেঙ্গে বাগানের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত ব্রীজগুলো মেরামত ও পুনঃনির্মাণ করার জন্য চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ জানান স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com