শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের কামড়াপুর-নছরতপুর বাইপাস সড়কে ॥ ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করেছে পুলিশ ॥ পাইপগানসহ অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৮৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর-নছতপুর বাইপাস সড়কের নিজামপুর ইউনিয়নের কালকারচক এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে পাইপগান দা, কার্তুজ, রডসজহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে। আটককৃত ডাকাত হলো বি-বাড়িয়া জেলা ভাদুঘর গ্রামের মৃত আবুল কালামের ছেলে হানিফ মিয়া (৪৫) ও আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের আরব আলীর ছেলে সাইদুল মিয়া (৩০)। গতকাল রাত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম তার কার্যালয়ে প্রেসবিফিং করেন। ফেসবিফিংয়ে তিনি বলেন-বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের কালকারচক এলাকায় রাস্তার পাশে একটি কলাবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে অতিরিক্তি পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ডিবির ওসি মোঃ মানিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদ, এসআই মোঃ সাহিদ মিয়া, এসআই পলাশ চন্দ্র, এসআই মোঃ জহির আলীসহ পুলিশের ২ টি টিম তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা হাওর দিকে পালিয়ে যাওয়ার সময় হানিফ মিয়া ও সাইদুল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১ টি পাইপগান ও ২ টি কার্তুজ উদ্ধার হয়। অন্যান্য ডাকাতদের ফেলে যাওয়া ৫ টি দা, ২ টি রড, ৫ টি কালো কাপড়ের মুখোশ, ৭ টি নাইলনের রশি, ২ টি টর্চ লাইট উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম আরো জানান, আটককৃত ডাকাতরা পেশাদার ডাকাত। ডাকাত হানিফের বিরুদ্ধে বি-বাড়ীয়া, নরসিংদী, আখাউড়ায় অস্ত্র ও ডাকাতির ১১ টি মামলা রয়েছে। আটককৃত ডাকাতরা পালিয়ে যাওয়া হবিগঞ্জ, বি-বাড়ীয়াসহ বিভিন্ন স্থানের ৯ জন ডাকাতের নাম ঠিকানা প্রকাশ করেছে। আটককৃত হানিফ হবিগঞ্জ সদরের ডাকাত কুদরত আলীর সেকেন্ড-ইন কমান্ড হিসেবে ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছে। গতকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রেসবিফিংকালে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ডিবির ওসি মোঃ মানিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদ, এসআই মোঃ সাহিদ মিয়া, এসআই পলাশ চন্দ্র, এসআই মোঃ জহির আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com