বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মরহুম আসকর আলী লন্ডনী শিক্ষা ট্রাস্টের ক্রেস্ট ও সনদপত্র বিতরন

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৫৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট সংবাদদাত ॥ মরহুম আসকর আলী লন্ডনী শিক্ষা ট্রাস্টের অর্থায়নে চুনারুঘাট কিন্ডার গার্টেন এসাসিয়েশেন কর্তৃক ৩১টি কিন্ডার গার্টেনে ২০১৮ইং সনের ১ম থেকে ৪র্থ শ্রেনীর ১৮৯ জন ছাত্র ছাত্রীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। গত বুধবার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোঃ গাজীউর রহমান গাজীর সভাপত্তিত্বে অনুষ্টিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রেষ্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, ছাত্রলীগ সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ জামাল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বাবু, মুন্সি জামাল উদ্দিন, ট্রাস্টের সহাসচিব ডাঃ মোসলেম উদ্দিন, এড. মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান পাপন প্রমূখ। উল্লেখ্য, ২০১৮ইং সনের চুনারুঘাট কিন্ডার গার্টেন এসোসিয়েশস কর্তৃক ৩১টি স্কুলের ৫ শতাধিক ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। এর মধ্যে টেলেন্টপুলে ৯১জন ও সাধারণ গ্রেডে ৯৮ জন বৃত্তি পায়। ২০০৮ সাল থেকে মরহুম আসকর আলী শিক্ষা ট্রাস্টের অর্থায়নে এ ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান চলে আসছে। আগামী বছর মার্চ মাসে ১ যুগ পূর্তি উপলক্ষে ৩দিন ব্যাপী ক্রস্টে ও সনদ বিতরনের পাশাপাশি সাংসাকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে গাজীউর রহমান গাজী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com