শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৯১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা শহরের নাঈস চাইনিজ রেষ্টুরেন্টে শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিঠির আহবায়ক সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফুর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আশিক মিয়া, যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, তোফাজ্জল হোসেন, মজিদুর করিম মজিদ, সদস্য ছালিক মিয়া, মোঃ আমির হোসেন, শাহ দারা আলী, মীর্জা আলী আজম, মোস্তাহিদ উদ্দিন, জিল্লুর নুর রহমান, জোসেফ বখত চৌধুরী, ফুলকাছ মিয়া, আবুল খায়ের কায়েদ, হাবিবুর রহমান, গোলাম নবী তালুকদার, শাহ মোস্তাকিম, আবদুল হান্নান, মোর্শেদ আহমদ ও ছাদিকুর রহমান শিশু।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে ও দলকে তৃনমূলে সুসংগঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার জন্য নবীগঞ্জ এর ১৩ টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় একটি সুন্দর ও সুষ্ট উপজেলা কমিটি আমরা গঠন করতে পারব ইনশাআল্লাহ। কমিটি গঠনের মাধ্যমে দলের তৃনমূলের নির্যাতিত নেতাদেরকে স্থান দেয়া ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং দেশনেত্রীকে মুক্ত করে জনগনের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্টা করাই হল আমাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com