বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে স্কুল ছাত্র আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাকশাইর এলাকায় মঙ্গলবার সকালে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি উল্টে শ্রাবন সরকার (১৪) নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে। শ্রাবন উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং দুর্গাপুর গ্রামের সুখলাল সরকারের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় শ্রাবন সরকার স্কুলে যাওয়ার জন্য বাইসাইকেল নিয়ে হাইওয়ের পাশে বাকশাইন-দূর্গাপুুর রাস্তার মুখে দাড়িয়ে ছিল এ সময় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com